যারা ব্লগার অথবা বিভিন্ন সামাজিক সাইটে
ছবিসহ বিভিন্ন রকম পোস্ট দিতে চান কিন্তু আপনি জানেন না যে আপনি কোথা থেকে
আপনার কাঙ্খিত ছবি খুজে পাবেন তাদের জন্য এই আর্টিকেল। অনেকেই ভিস্যুয়াল
কনটেন্ট সম্পর্কে অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে থাকেন। তার মধ্যে সবচাইতে
বেশি প্রশ্ন হয়ে থাকে যে আপনি আপনার ব্লগে বা সামাজিক সাইটগুলোতে আপনার
কাঙ্খিত ভাল বা উন্নত মানের কোয়ালিটির ছবি ব্যবহারের জন্য কোথা থেকে ফ্রী
পাবেন?
এই প্রশ্নের উত্তর অনেকভাবে দেওয়া যায়।
আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে আপনি সেখান থেকে অনেক ধরনের উত্তর পাবেন।
আপনি শুনলে হয়তো অবাক হবেন যে ৩০ বছর ধরে বিভিন্ন সাইটে বা বিভিন্ন
আর্টিকেল এ ব্যবহৃত প্রায় প্রত্যেকটি ছবি কপিরাইট এর অন্তর্ভুক্ত। তাছাড়া
প্রায় প্রত্যেক ভিস্যুয়াল কনটেন্ট লেখকই চায় যে তার ব্লগে বা সামাজিক সাইটে
ব্যবহৃত তার প্রত্যেকটি ছবি যেন তার অনুমতি ছাড়া আর কেউ ব্যবহার করতে না
পারে অথবা তার প্রত্যেকটি ছবি যেন কপিরাইট সংরক্ষিত থাকে। আর এই কারণে আপনি
ইচ্ছে করলেই আপনার ছবির জন্য পাবলিক ডোমেইন ফটো ব্যবহার করতে পারেন;
ব্যবহার করতে পারেন কিছু ক্রিয়েটিভ কমনস ছবি যে ছবিতে আপনি আপনার লেখার
কিছু নির্দেশনা দিতে পারেন অথবা আপনি নিজেই বিভিন্ন টুল ব্যবহার করে আপনার
পছন্দমত ছবি তৈরি করে নিতে পারেন।
তবে ছবি পোস্টের বিষয়টিকে আরও সহজ করার
জন্য আমি আপনাদেরকে কিছু ফ্রী ইমেজ সোর্স দিব যেখান থেকে আপনি আপনার ব্লগে
বা সামাজিক সাইটে ছবি আপলোড করার জন্য পছন্দমত ছবি নির্ধারণ করতে পারবেন।
তবে শুরু করার আগে কিছু জিনিস জেনে নেয়া ভাল।।
ক্রিয়েটিভ কমনস কি?
ক্রিয়েটিভ কমনস হচ্ছে একটি অলাভজনক
প্রতিষ্ঠান যেখানে ফ্রী লিগ্যাল টুলস এর মাধ্যমে আপনাকে আপনার নিজের
সৃষ্টিশীলতা এবং জ্ঞান তাদের সাথে শেয়ার করতে দিবে। এখানে অনেক রকমের
ক্রিয়েটিভ কমনস লাইসেন্স আছে যা আপনাকে নির্দিষ্ট কিছু ব্যবহারের জন্য কোন
প্রকারের নির্দেশনা এবং পরিবর্তন ছাড়াই যে কোন ছবি ব্যবহারের অনুমতি দিবে।
পাবলিক ডোমেইন কি?
পাবলিক ডোমেইন এর সাথে তারাই কাজ করে যাদের
ছবির কপিরাইট কোন কারণে শেষ হয়ে গেছে। তবে আপনি যদি ইন্টারনেট এ কপিইরাইট
মুক্ত বা শেষ হয়ে গেছে এমন ছবি খুজে পান তার মানে এই না যে ঐ ছবিটি পাবলিক
ডোমেইন এর অন্তর্ভুক্ত।
উপরে উল্লিখিত এই ব্যপারগুলি প্রায়ই আমাদের
সামনে আসে যখন আমরা ফ্রী ফটো সোর্স সম্পর্কে আলোচনা করে থাকি। যারা
ভিস্যুয়াল কনটেন্ট লেখক হিসেবে কাজ করে তারা এই সম্পর্কে আরও ভাল এবং বেশি
জানে। যে কোন সাইট থেকে তাদের অনুমোদিত ছবি ব্যবহারের আগে আপনাকে সেই সমস্ত
সাইটের নিয়ম- নির্দেশনা এবং শর্ত পড়ে দেখতে হবে এবং বুঝতে হবে তাদের সাইট
থেকে ছবি ব্যবহারের আগে আপনাকে কি ধরনের শর্ত মেনে চলতে হবে।
এই আর্টিকেলে, আমি আপনাদের জন্য প্রায় ৫০
ধরনের ফ্রী ইমেজ সোর্স এবং টুলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। এবং নিচের
পয়েন্টগুলি সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করেছি-
১। ছবি খোজার মত সাইটসমূহ।
২। ফ্রী ছবির জন্য ছবি সংরক্ষণাগার সাইটসমূহ।
৩। বিভিন্ন ফটো সার্চ টুলস সম্পর্কে।
৪। আপনি নিজেই নিজের ছবি তৈরি করার জন্য যে সমস্ত টুলস ব্যবহার করতে পারেন।
৫। এমবেডেড মিডিয়া সাইট সম্পর্কে।
ছবি খোজার মত সাইটসমূহ
যদি আপনি আপনার সাইটে পোস্ট করার জন্য নির্দিষ্ট বিষয়ের উপর কোন ছবি পেতে চান তাহলে আপনি নিচের সাইটগুলো থেকে খুজে নিতে পারেন।
১।) Dreamstime
Dreamstime এই মুহূর্তে একটি ফ্রী সেকশন
সুযোগ দিচ্ছে যেখানে আপনি আপনার ছবি সার্চ করতে পারবেন এবং নিয়মিত আপডেট
করতে পারবেন। ব্যবহার করতে চাইলে শুধু আপনাকে একটি ফ্রী অ্যাকাউন্ট করতে
হবে। বিস্তারিত…
Dreamstime
2.) Free Digital Photos
Free Digital Photos এ বিজনেস, ব্যক্তিগত
এবং শিক্ষা সম্পর্কিত অনেক ফ্রী ছবি আছে যেখান থেকে আপনি আপনার ছবি খুজে
নিতে পারবেন। এবং ছোট কিংবা বড় সব ধরনের সাইজের ছবি আপনি এখান থেকে কিনতে
পারবেন। তবে তাদের শর্ত অনুযায়ী এই সমস্ত ছবি ব্যবহারের জন্য আপনাকে আপনার
ফটোগ্রাফ ক্রেডিট থাকতে হবে। বিস্তারিত…
Free Digital Photos
৩।)Free Images
Free images এর স্টকে বর্তমানে ৩৫০,০০০ এরও
বেশি ছবি আছে যা বিভিন্ন ধরনের ক্যাটাগরির অন্তর্ভুক্ত। আপনি এখান থেকে
আপনার পছন্দমত ছবি খুজে নিতে পারেন। তবে ফটো ডাউনলোড করার জন্য আপনাকে
দীর্ঘমেয়াদী সাইন-আপ পদ্ধতি এর মাধ্যমে যেতে হবে। কিন্তু সবচাইতে বড় সাইজের
ছবি নির্বাচনের জন্য এই সাইট অবশ্যই ভাল। বিস্তারিত…
Free Images
৪।) Free Range Stock
Free Range Stock বর্তমানে হাই-কোয়ালিটি
এবং হাই-রেজোলিউশন সম্পন্ন ছবি খোজার জন্য সুযোগ দিচ্ছে। তাদের কাছ থেকে
ছবি ব্যবহার করতে চাইলে আপনাকে অবশ্যই তাদের সাইটে একটি ফ্রী রেজিস্ট্রেশন
করতে হবে। বিস্তারিত…
Free Range Stock
৫।) Free Photos Bank
Free Photos Bank থেকে আপনি লগ-ইন ছাড়া খুব
সুন্দর ছবি ডাউনলোড করতে পারবেন। আপনি এখানে বিভিন্ন ক্যাটাগরির উপরে কিছু
নির্দিষ্ট পন্থার মাধ্যমে যে কোন ছবি খুজতে পারেন। বিস্তারিত…
Free Photos Bank
৬।) Image Free
Image Free এর রেজিস্টার্ড ইউজাররা তাদের
কর্পোরেট এবং পার্সোনাল কাজের জন্য ফ্রী এবং পেইড ছবি এখান থেকে ব্যবহার
করতে পারবে। তবে এই ফ্রী সিলেকশন কিছুদিনের জন্য প্রযোজ্য। বিস্তারিত…
Image Free
৭।) IM Free
IM Free বর্তমানে সব ধরনের কমার্শিয়াল ছবি
ব্যবহারের সুযোগ দিচ্ছে। আপনি সেখানে তাদের স্টাইলিশ ক্যাটাগরির মাধ্যমে
আপনার পছন্দমত ছবি খুজে নিতে পারেন। বিস্তারিত…
IM Free
৮।) Morguefile
Morguefile এ বিভিন্ন আর্টিস্ট তাদের ছবি
ভিসিটরদের সাথে উন্মুক্তভাবে শেয়ার করে থাকে। এই সাইটেও আপনি প্রচুর পরিমান
ছবি পাবেন। তবে তাদের শর্ত অনুযায়ী আপনাকে ছোট্ট একটা রেজিস্ট্রেশন করতে
হবে এবং আপনার ফটোগ্রাফ ক্রেডিট থাকতে হবে। বিস্তারিত…
Morguefile
৯।)Pixabay
Pixabay হচ্ছে সম্পূর্ণ কপিরাইট মুক্ত এবং
বিনামূল্যে ছবি পাবলিশ করার একটি সাইট। এটি ক্রিয়েটিভ কমনস এর সাথে কাজ
করে। আপনি এখান থেকে যে কোন ছবি নিজের মত করে কপি, এডিট, ডিস্ট্রিবিউট অথবা
আপনার যে কোন কমার্শিয়াল উদ্দেশ্যে ছবি ব্যবহার করতে করতে পারবেন। এর
সবচাইতে বড় সুবিধা হল এই সাইটে কোন রেজিস্ট্রেশন করতে হয় না। বিস্তারিত…
Pixabay
১০।) Public Domain Pictures
Public Domain Pictures এ আপনি যে কোন
ধরনের ছবি পাবেন। বলতে পারেন এটি পাবলিক ডোমেইন ছবির ছবি সংরক্ষণাগার বা
ছবির লাইব্রেরি। এখানে বিভিন্ন শৌখিন ফটোগ্রাফাররা তাদের ছবি পোস্ট করে
থাকেন। ছবি ডাউনলোড করতে হলে একটি সংক্ষিপ্ত সাইন-আপ আপনাকে অবশ্যই পুরন
করতে হবে। তবে যদি আপনি বড় সাইজের কোন ছবি চান তাহলে আপনার জন্য প্রিমিয়াম
অপশন আছে। বিস্তারিত…
Public Domain Pictures
১১।) Stockvault
Stockvault হচ্ছে একটি ফটো শেয়ারিং
ওয়েবসাইট যেখানে বিভিন্ন ফটোগ্রাফার, ডিজাইনার এবং স্টুডেন্ট তাদের ফটো,
গ্রাফিক্স, ফটো ফাইল প্রত্যেকের মধ্যে শেয়ার এবং পার্সোনাল ও নন-কমার্শিয়াল
কাজে ব্যবহার করে থাকে। এখানে কোন রেজিস্ট্রেশন এর দরকার নাই। বিস্তারিত…
Stockvault
১২।) Rgbstock
Rgbstock ফটোগ্রাফার এবং গ্রাফিক
আর্টিস্টদের তৈরি একটি ফ্রী ইমেজ স্টক সাইট যেখান থেকে আপনি আপনার ছবি খুজে
নিতে পারবেন। তবে ছবি ডাউনলোডের জন্য আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে
হবে। এই সাইটের ছবিগুলো কিছুটা গভীর ধরনের। সুতরাং ব্যবহার করার আগে ভাল
করে দেখে নিবেন। বিস্তারিত…
Rgbstock
১৩।) Icon Finder
Icon Finder এর মাধ্যমে আপনি আপনার ব্লগ বা
সামাজিক সাইটে ব্যবহারের জন্য যে কোন ধরনের আইকন খুজে পাবেন। এটি
Compfight এবং Google Advanced Image Search এর সাথে কাজ করে থাকে। Icon
Finder এর পাওয়ারফুল ফিল্টারিং অপশন( যেমন- ব্যাকগ্রাউন্ড কালার, সাইজ,
ব্যবহারের নিয়ম ইত্যাদি) ব্যবহার করে আপনি আরও সহজে ইমেজ সার্চ করতে
পারবেন। বিস্তারিত…
Icon Finder
ফ্রী ছবির জন্য ছবি সংরক্ষণাগার সাইটসমূহ
আমরা ব্লগাররা প্রায় সময়ই আমাদের নিজস্ব
পোস্টের জন্য এক্সক্লুসিভ ছবি খুজে থাকি। এবং সার্চ দিয়ে যে সমস্ত ছবি খুজে
পাই তার মধ্যে আমরা সাধারণত হাই-কোয়ালিটির ছবি পছন্দ করে থাকি। সুতরাং
এমনই হাই-কোয়ালিটি সম্পন্ন ছবির স্টক সাইটগুলো সম্পর্কে নিচে সংক্ষিপ্ত
আকারে আলোকপাত করা হল-
১৪।) Ancestry Imageas
Ancestry Images ঐতিহাসিক প্রিন্ট,
মানচিত্র এবং হাতে নির্মিত ছবি বেছে নেওয়ার জন্য খুব ভাল একটি সাইট। কারণ
এখানে এই সম্বন্ধে অনেক ছবি সংরক্ষিত আছে। বিস্তারিত…
Ancestry Images
১৫।) BigFoto
BigFoto সম্পূর্ণভাবে রয়্যালটি মুক্ত একটি
ফটো গ্যালারী সাইট যেখানে শৌখিন আর্টিস্টদের কাছে থেকে বিভিন্ন ছবি সংগ্রহ
করা হয়। তাদের ছবিঘর থেকে ছবি ডাউনলোড এর জন্য কোন ধরনের লগ-ইন এর প্রয়োজন
নেই। এই সাইটটি ভৌগলিকভাবে আপনার অবস্থানের উপর ভিত্তি করে ছবি দেখাবে। বিস্তারিত…
BigFoto
১৬।) Gratisography
Gratisography পার্সোনাল এবং
কমার্শিয়ালভাবে ব্যবহার করার জন্য আপনি এখান থেকে অনেক হাই-রেজোলিউশন
সম্পন্ন ছবি পাবেন। এই সাইটে প্রতি সপ্তাহে নতুন নতুন ছবি যোগ হয়। আপনাকে
শুধু আপনার ব্লগে ব্যবহারের জন্য নিজের ছবি পছন্দ করতে হবে এবং ডাউনলোড এর
জন্য শুধু একটি ক্লিক করতে হবে। বিস্তারিত…
Gratisography
১৭।) Death to The Stock Photo
Death to The Stock Photo বর্তমানে মাসিকভাবে লাইফ স্টাইল সম্পর্কিত ফ্রী হাই-রেজোলিউশন সম্পন্ন ছবি ডাউনলোডের সুযোগ দিচ্ছে। বিস্তারিত…
Death to The Stock Photo
১৮।) FreeMediaGoo
FreeMediaGoo রয়্যালটি ফ্রী এবং বিনামূল্যে
প্রিন্ট, ফিল্ম, টিভি, ইন্টারনেট অথবা যে কোন ধরনের মিডিয়ার জন্য
পার্সোনাল অথবা কমার্শিয়ালভাবে ছবি ব্যবহারের সুযোগ দিচ্ছে। এখানে লগ-ইন এর
কোন দরকার নেই কিন্তু এখানে বিভিন্ন বিষয়ের উপর কিছুটা কম ছবি সংরক্ষিত
আছে। এই সাইটে ইউনিক ক্যাটাগরি যেমন বিচ-ব্যাকগ্রাউন্ড অথবা কংক্রিট
বিন্নাস সম্পর্কিত ছবি ভাল পাওয়া যাবে। বিস্তারিত…
FreeMediaGoo
১৯।) Hubspot
Hubspot কোন ফটো সোর্স সম্পর্কিত সাইট নয়। কিন্তু মার্কেটিং প্লাটফর্ম এর জন্য Hubspot প্রায় সময় আপনার ইমেইল এর জন্য বিভিন্ন ফ্রী ফটো বিনিময় এর সুযোগ দিয়ে থাকে। এবং সুযোগগুলো বিভিন্ন প্যাকেজের অন্তর্ভুক্ত থাকে।
Hubspot
২০।) iStock
iStock প্রতি সপ্তাহে ফ্রী ইমেজ স্টক এর
জন্য নতুন নতুন ছবি আপলোড করে থাকে। ফ্রী ইউজারদের জন্য একটি সাইন আপ
পদ্ধতি আছে। তবে এই সাইন আপ পদ্ধতি আপনার কাছে একটু বিভ্রান্তিকর মনে হতে
পারে। বিস্তারিত…
iStock
২১।) Litle Visuals
Little Visuals আপনাকে ইমেইল এর মাধ্যমে
সপ্তাহে ৭ দিন ৭টি ফ্রী হাই-রেজোলিউশন সম্পন্ন ছবি ব্যবহারের সুযোগ দিবে।
এখানে আপনি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্টস সম্পর্কিত অনেক ছবি খুজে পাবেন। বিস্তারিত…
Little Visuals
২২।) New Old Stock
New Old Stock কপিরাইট মুক্ত এবং পাবলিক
আর্কাইভস থেকে বিভিন্ন সময়ের বিশেষ করে অতীতকালের বিভিন্ন ছবি সংগ্রহ করে
থাকে। এবং তাদের ইমেজ স্টকে এই সম্পর্কিত আপনি অনেক ছবি পাবেন। বিস্তারিত…
New Old Stock
২৩।) PicJumbo
PicJumbo একটি ফটো কালেকশন সাইট যেখানে
আপনি বিনামূল্যে সব ধরনের ছবি ব্যবহার করতে পারবেন। কোন রেজিস্ট্রেশন এর
দরকার নেই। এখানে ছবি খোজার জন্য কোন সার্চ অপশন নেই। আপনাকে ক্যাটাগরির
উপর ভিত্তি করে ছবি বেছে নিতে হবে। বিস্তারিত…
PicJumbo
২৪।) Pickupimage
Pickupimage মুলত পরিবেশ-প্রকৃতির ছবি নিয়ে
তৈরি অনেক বড় একটি কালেকশন সাইট। এখানে আপনি কমার্শিয়াল ভাবে ব্যবহারের
জন্য আপনার পছন্দমত যে কোন ছবি কপি, এডিট বা ডিস্ট্রিবিউট করতে পারবেন। কোন
রেজিস্ট্রেশন এর দরকার নেই। বিস্তারিত…
Pickupimage
২৫।) Superfamous
Superfamous সাইটটি ডাচ ইন্টারঅ্যাকশন
ডিজাইনার Folkert Gorter এর সাথে কাজ করে থাকে; ক্রিয়েটিভ কমনস সাইটের ৩.০
লাইসেন্সে যার অনেক ফটোগ্রাফি সংরক্ষিত আছে। আপনি যদি কমার্শিয়ালভাবে বা
নিজের অন্য কোন কাজে এখান থেকে কোন ছবি ব্যবহার করতে চান তাহলে আপনার
অবশ্যই ফটোগ্রাফ ক্রেডিট থাকতে হবে। বিস্তারিত…
Superfamous
২৬।) Unsplash
Unsplash থেকে আপনি আপনার ইচ্ছেমত
হাই-রেজোলিউশন সম্পন্ন ছবি বেছে নিয়ে ব্যবহার করতে পারবেন। (কমপক্ষে ১০টি
হাই-রেজোলিউশন সম্পন্ন ছবি ১০ দিন ব্যবহার করতে পারবেন) বিস্তারিত…
Unsplash
২৭।) Wikimedia Commons
Wikimedia Commons হচ্ছে এমন একটি ডাটাবেস
যেখানে আপনি ২১,০৪৯,৭৭৫ ফ্রী ছবির কালেকশন পাবেন। অনেকটা Wikipedia এর মত
এখানে যে কেউ ছবি আপলোড এবং ডাউনলোড করতে পারে। তবে ছবি বেছে নেওয়ার জন্য
এই সাইটের ক্লাসিফিকেশন খুব একটা সুন্দর না। যদি আপনি একজন Wikipedia এর
উঁচু মানের ইউজার না হন তাহলে ছবি বেছে নেওয়ার ক্ষেত্রে আপনার কিছু সমস্যা
হতে পারে। বিস্তারিত…
Wikimedia Commons
২৮।) OpenPhoto
OpenPhoto সম্পূর্ণ রয়্যালটি মুক্ত স্টক
ইমেজ সাইট। তবে এখান থেকে বেশির ভাগ ছবি ব্যবহারের ক্ষেত্রে আপনাকে বিভিন্ন
নিয়ম-নির্দেশনা মেনে চলতে হবে। সুতরাং ব্যবহারের আগে সাইটের পলিসি একবার
পড়ে নিবেন। বিস্তারিত…
OpenPhoto
২৯।) National Gallrey of Art
National Gallrey of Art ৩৫,০০০ ছবির একটি
বড় লাইব্রেরি। এবং এখানে যে কেউ প্রবেশ করে নিজের পছন্দমত ছবি নির্ধারণ করে
বিভিন্ন ক্ষেত্রে আপনি তা ব্যবহার করতে পারবেন। বিস্তারিত…
National Gallery of Art
বিভিন্ন ফটো সার্চ টুলস
নিচের সাইটগুলো আপনাকে আপনার ব্লগ বা
সামাজিক সাইটে ব্যবহার করার জন্য ফ্লিকার বা পাবলিক ডোমেইন ফটো থেকে ফ্রী
ফটো খুজে পেতে অনেক সাহায্য করবে-
৩০।) Can We Image
Can We Image উইকিমিডিয়া কমনস থেকে আপনার
কাঙ্খিত ছবি খুজে পেতে আপনাকে সাহায্য করবে। এবং সমস্ত সার্চ ফলাফলের
লিঙ্কগুলো আপনাকে সরাসরি রিসোর্স ইউসেজ ইমেজ এর পেজে নিয়ে যাবে। বিস্তারিত…
Can We Image
৩১।) Compfight
Compfight হচ্ছে একটি ফ্লিকার ইমেজ সার্চ
ইঞ্জিন যা সাধারণত ফ্লিকার এপিআই ব্যবহার করে আপনার প্রয়োজনীয় লাইসেন্স এর
উপর ভিত্তি করে ইমেজ এর অবস্থান বের করে থাকে। বিস্তারিত…
Compfight
৩২।) Creative Commons Search
Creative Commons Search এক ধরনের ফটো সার্চ ইঞ্জিন যা আপনাকে গুগল বা ফ্লিকার এর মাধ্যমে ছবি খুজে পেতে সাহায্য করবে। বিস্তারিত…
Creative Commons Search
৩৩।) Foter
Foter এক ধরনের ফ্লিকার-ফোকাস সম্পর্কিত
একটি সার্চ টুল যা আপনাকে আবিস্কার সম্পর্কিত ছবি খুজে পেতে এবং তাদের
লাইসেন্স সনাক্ত করতে খুব দ্রুত সাহায্য করবে। বিস্তারিত…
Foter
৩৪।) Google Advanced Image Search
Google Advanced Image Search গুগলের তৈরি একটি ফ্রী সার্চ টুল যা আপনাকে আপনার পছন্দমত ছবি গুগলের মাধ্যমে খুজে পেতে সাহায্য করবে। বিস্তারিত…
Google Advanced Image Search
৩৫।) Every Stock Photo
Every Stock Photo ফ্রী ফটো খোজার জন্য
একটি সার্চ টুল। এখানে আপনি বিভিন্ন সোর্স থেকে নির্দিষ্ট লাইসেন্স এর
বিভিন্ন ছবি খুজে নিতে পারবেন। আপনি লাইসেন্স আইকন ক্লিক করে যে কোন ছবির
লাইসেন্স দেখতে পারবেন। এখানে মেম্বারশিপ সম্পূর্ণ ফ্রী এবং আপনাকে রেটিং,
ট্যাগ, সংগ্রহ এবং মন্তব্য করার সুযোগ দিবে। বিস্তারিত…
Every Stock Photo
৩৬।) Image Finder
Image Finder টুলটি আপনাকে ফ্লিকার এবং
ফ্লিকার এর মত অন্যান্য সাদৃশ্য সাইটগুলো থেকে কমার্শিয়াল বা
নন-কমার্শিয়ালভাবে ব্যবহারের জন্য ক্রিয়েটিভ কমনস ছবি খুজে পেতে সাহায্য
করবে। বিস্তারিত…
Image Finder
৩৭।) PhotoPin
PhotoPin এর ইন্টারফেস আপনাকে ফ্লিকার থেকে প্রায় ১ মিলিয়ন ছবি খুজে পেতে সাহায্য করবে। বিস্তারিত…
PhotoPin
৩৮।) StockPhotos.io
StockPhotos.io হচ্ছে ক্রিয়েটিভ কমনস এর
লাইসেন্সকৃত ২৫,০০০ ছবির ফ্রী ফটো স্টক শেয়ারিং কমিউনিটি। এখানে আপনি
কমার্শিয়ালভেবে ছবি ব্যবহারের জন্য ডাউনলোড করতে পারবেন। তবে আপনাকে ছবির
আর্টিস্টের সব ধরনের শর্ত বজায় রেখে ছবি ব্যবহার করতে হবে। বিস্তারিত…
StockPhotos.io
৩৯।) TinEye
Tineye একটি রিভার্স ইমেজ সার্চ ইঞ্জিন যা
আপনাকে একটি ছবির সম্পূর্ণ ইতিহাস (যেমন- কোথা থেকে এই ছবিটি আসছে, কতবার
এই ছবিটি ব্যবহৃত হয়েছে ইত্যাদি) বলতে পারবে। আপনার পছন্দের ছবিটির যদি
অন্য কোন এডিটেড ভার্শন থাকে অথবা হাই-রেজোলিউশন ছবি থাকে তাহলেও তা আপনাকে
খুজে পেতে সাহায্য করবে। বিস্তারিত…
Tineye
৪০।) Wylio
Wylio আপনাকে যে কোন ধরনের ক্যাটাগরি বা
বিভিন্ন সাইজের ছবি খুজে পেতে সাহায্য করবে। এটি আপনাকে আপনার পছন্দের ছবি
নির্বাচনের নির্দেশক হিসেবেও কাজ করবে। আপনি এখান থেকে আপনার পছন্দমত ছবি
প্রতি মাসে ৫ বারের মত নিতে পারবেন। বিস্তারিত…
Wylio
আপনি নিজেই নিজের ছবি তৈরি করার জন্য যে সমস্ত টুলস ব্যবহার করতে পারেন-
৪১।) Canva
Canva টুলটি সাধারণত বিভিন্ন বড় বড়
ব্লগসাইটগুলো তাদের পোস্টের জন্য ব্যবহার করে থাকে। এই টুলটি আপনাকে
সবচাইতে ভাল গ্রাফিক্স, ছবি এবং ফন্ট খুজে পেতে সাহায্য করবে। আপনি নিজেও
আপনার নিজের ফন্ট এখানে আপলোড করতে পারেন। আপনি Canva এর drag-and-drop
টুলটি ব্যবহার করে নিজের পছন্দমত ছবি তৈরি করে নিতে পারেন। বিস্তারিত…
Canva
৪২।) PicMonkey
PicMonkey ছবি সম্পাদনার একটি টুল যা আপনার
ব্রাউজারে রান করে থাকে। আপনি এই টুলের মাধ্যমে খুব সহজেই আপনার যে কোন
সিঙ্গেল ছবি এডিট করতে পারবেন। এছারা এই টুলের মাধ্যমে বিচ্ছিন্ন ছবি (যেমন
পাজল এর টুকরা) খুব সহজেই তৈরি করতে পারবেন এবং একাধিক ছবি একত্রে জোড়া
দিতে পারবেন। এটি আপনাকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড বা কভার ফটো তৈরি করতেও
সাহায্য করবে। এটি ব্যবহার করাও তুলনামূলকভাবে অত্যন্ত সহজ। বিস্তারিত…
PicMonkey
আপনি এখানে কোন অ্যাকাউন্ট তৈরি করা ছাড়াই Collage টুল ব্যবহার করতে পারবেন।
collage
৪৩।) Social Image Resizer Tool
Social Image Resizer Tool এর মাধ্যমে
আপনাকে আপনার যে কোন সোশ্যাল মিডিয়া প্রোফাইলের জন্য খুব দ্রুত ছবির সাইজ
পরিবর্তন অথবা এডিট করতে পারবেন। এবং এই টুল এর মাধ্যমে আপনি আপনার নিজের
ছবি আপলোড এবং কাস্টম সাইজ, সাধারন আইকন এবং অ্যাভেটার সাইজে ছবির সম্পাদনা
করতে পারবেন। বিস্তারিত…
Social Image Resizer Tool
এই সম্পর্কিত আরেকটি টুল হছে Social Media Image Marker। আপনি এটা ব্যবহার করে দেখতে পারেন।
৪৪।) Timeline Slicer
Timeline Slicer ফেসবুক পেজ বা প্রোফাইলের
ছবি ডিজাইনের জন্য চমৎকার একটি টুল। আপনাকে এখানে আপনার কম্পিউটার থেকে
নিজের ছবি যোগ করতে হবে এবং তারপর শুধু এডিট করতে করতে হবে। এই টুলের
মাধ্যমে আপনি খুব সহজেই হাস্যরসাত্মকপূর্ণ ছবি সম্পাদনা করতে পারবেন। আপনার
ছবি সম্পাদনার কাজ শেষ হলে আপনি খুব সহজেই জিপ ফাইল আকারে সেটি ডাউনলোড
করতে পারবেন। তবে কিভাবে ছবি সম্পাদনা করতে হবে তা দয়া করে এই সাইট একবার
নিয়মাবলী পড়ে নিবেন। এতে ছবি সম্পাদনা করতে আপনার সুবিধা হবে। বিস্তারিত…
Timeline Slicer
আপনি যদি Timeline Slicker Pro আপগ্রেড করে নেন তাহলে আপনি আপনার ছবি তাদের স্পন্সর স্টোরি ইমেজ এবং ফেসবুক অ্যাড ইমেজ এর সাথে শেয়ার এর সুযোগ পাবেন।
৪৫।)Photovisi
Photovisi হচ্ছে আরেকটি টুল যা আপনাকে খুব
সহজে বিচ্ছিন্ন ছবি তৈরি করতে সাহায্য করবে। এবং এটি ব্যবহার করাও খুব সহজ।
টুলটি ব্যবহারের জন্য আপনাকে কোন অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। শুধু
আপনাকে একটি লেয়াউট পছন্দ করতে হবে এবং খুব দ্রুত আপনার পছন্দের ছবিটি
আপলোড করতে হবে। যখন এডিট শেষ হয়ে যাবে তখন আপনি এটি খুব সহজে ডাউনলোড করতে
পারবেন। বিস্তারিত…
Photovisi
৪৬।) BeFunky
BeFunky এমন একটি টুল যা আপনার ব্রাউজারে
সম্পূর্ণ ছবি সম্পাদনার কাজ করে থাকে। এর ফিচারও (যেমন- ক্রপিং, রেড-আই,
ত্রুটি-সংশোধন, ফিল্টার, বর্ডার, টেক্সট ইত্যাদি) অনেক এবং এটি বেশ
জনপ্রিয়। বিস্তারিত…
BeFunky
যদি আপনি আপনার ছবির জন্য ব্রাউজার এর উপর ভিত্তি করে কোন টুল ব্যবহার করতে চান তাহলে Pixlr ব্যবহার করে দেখতে পারেন। এটি আপনার আর্টিকেলকে অনেক বেশি ভিস্যুয়াল করতে সাহায্য করবে।
৪৭।) Find and make Infographics
ইনফোগ্রাফ তৈরি এবং খোজার জন্য আপনি নিচের টুলগুলো ব্যবহার করে দেখতে পারেন-
Easel.ly
Visual.ly
Infogr.am
Piktochart
৪৮।) Make images from quotes
আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট বিভিন্ন উক্তি
ছবির মাধ্যমে প্রকাশ করলে আর্টিকেল অনেক বেশি ভিস্যুয়াল করতে সাহায্য করে।
নিচে আরও কিছু টুল দেওয়া হল যার মাধ্যমে আপনি পিন্টারেস্ট, ইন্সটাগ্রাম,
ফেসবুক, টুইটার এ ভিস্যুয়াল কনটেন্ট এর মাধ্যমে উক্তি শেয়ার করতে পারবেন।
Recite
Recite টুলটি ব্যকগ্রাউন্ড সেট করার জন্য আমার সবচাইতে প্রিয় টুল। এই টুলের মাধ্যমে আপনি খুব সহজে আপনার উক্তি ঠিক করতে পারবেন। বিস্তারিত…
Recite
Quozio
Quozio এর ল্যান্ডিং পেজ আপনাকে আপনার উক্তিসম্পন্ন ছবি খুব তাড়াতাড়ি তৈরি করতে সাহায্য করবে। বিস্তারিত…
Quozio
Pinwords
Pinwords উক্তি থেকে খুব দ্রুত ছবি তৈরি করতে এবং পিন্টারেস্ট অ্যাকাউন্টে ছবি অ্যাড করতে সাহায্য করে। বিস্তারিত…
Pinwords
Pinstamatic
Pinstamatic টুলস প্রকৃতপক্ষে যে কোন
উক্তিসম্পন্ন আইটেম তৈরি করে ওয়েবসাইট স্নাপশট, টুইটার প্রোফাইলের পিন,
স্পটিফাই ট্র্যাকস এবং পিন্টারেস্ট বোর্ডে অ্যাড করতে ব্যবহৃত হয়। বিস্তারিত…
Pinstamatic
এমবেডেড মিডিয়া সাইট
৪৯।) Getty Images
Getty Images থেকে নন-কমার্শিয়াল সাইটের
জন্য আপনি এখান থেকে এই সাইটে ব্যবহৃত কিছু এমবেডেড ছবি পাবেন। আপনারা
নিশ্চয়ই জানেন যে এমবেডেড ছবি ব্যবহারের অনেক সুবিধা আছে। এমবেডেড ছবি
ব্যবহার করলে সেই ছবির নিজস্ব ফ্রেম, শেয়ার বাটন এবং ব্র্যান্ডিং বজায়
থাকে। আপনি এখান থেকে “Search images available to embed” লিঙ্কে ক্লিক করে
বিভিন্ন এমবেডেড সাইট সার্চ দিতে পারেন। তবে অবশ্যই ব্যবহারের আগে সাইটের
নির্দেশনা পড়ে নিবেন। বিস্তারিত…
Getty Images
৫০++) এখানে আর
কি বলব! আপনি নিশ্চয়ই জানেন যে আপনি ইচ্ছে করলেই বিভিন্ন সামাজিক সাইট যেমন
ফেসবুক, টুইটার, গুগল+ , ইউটিউব ভিডিও এবং স্লাইডশেয়ার ডেক থেকে এমবেডেড
ছবি খুজে পেতে পারেন। তবে পিন্টারেস্ট বোর্ডের ছবিগুলো এমবেড করা কিছুটা
কঠিন। ভিসিটররা প্রায়ই ব্লগে ব্যবহৃত ছবি বিভিন্ন সাইটে শেয়ার বা ছবি
সংক্রান্ত লাইক বা মন্তব্য করে থাকে। তাই সেক্ষেত্রে অনেকসময় এমবেডেড ছবি
হলে ভিসিটরদের জন্য অনেকাংশেই ভাল হয়।
এখন দয়া করে আমাকে কিছু সাজেশন দেন। আমি কি
কোন ভাল সাইট বাদ দিয়ে গেছি? ছবি তৈরি বা খোজার জন্য আপনার সবচাইতে
পছন্দের টুল কোনটি? আমি অবশ্যই চাইব আপনারা এ সম্পর্কে নিচে কমেন্ট করেন।
কারণ আমি চাই রিসোর্স এর সংখ্যাটা আরেকটু বাড়ুক।।
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।