এক্ষেত্রে কয়েকটি কাজ করে ধাপে ধাপে আপনি টরেন্ট থেকে আপনার Bandwidth দিয়ে সর্বোচ্চ ডাউনলোড স্পীড পেতে পারেন। আপলোড এর মান কমিয়ে দিলে সেটি কম পরিমান আপলোড করে। সেই Bandwidth টুকু ব্যায় হতে পারে ডাউনলোড এর জন্য।
μTorrent এ আপলোড লিমিটেড করে দেয়ার জন্য যা যা করতে হবেঃ -
১. টরেন্ট ডাউনলোড শুরু হলে টরেন্ট ইন্টারফেসে টরেন্ট এর উপর রাইট ক্লিক করুন। এতে একটি Cascaded menu ওপেন হবে। এখানে Force Start এ ক্লিক করুন।২. আবার টরেন্ট এর উপর রাইট ক্লিক করে Cascaded menu তে যান। Bandwidth allocation এ ক্লিক করে High সিলেক্ট করে দিন।
৩. এবার হচ্ছে ডাউনলোড স্পীড বাড়ানোর সবচেয়ে কার্যকরী কাজ। টরেন্ট এ রাইট ক্লিক করে Cascaded menu ওপেন করুন। Bandwidth allocation এ যান, তারপর Set Upload limit এ ক্লিক করলে দেখবেন unlimited সিলেক্ট করা আছে। এর ঠিক নিচে 25 Kb/s লেখা আছে এটি সিলেক্ট করে দিন। এতে আপনার সর্বোচ্চ আপলোড স্পীড 25 Kb/s এর বেশী যাবে না। বাকিটা আপনার ডাউনলোড এ কাজে লাগতে পারে। তো 25 Kb/s না করে আরো কমাতে চাইলে একইভাবে আবার Cascaded menu থেকে Bandwidth allocation গিয়ে set upload limit এ যান। দেখবেন যেখানে 25 Kb/s লেখা ছিল সেখানে আরো কম 10 Kb/s এসেছে। এবার 10 Kb/s সিলেক্ট করে দিন। এখন আপনার সর্বোচ্চ আপলোড স্পীড 10 Kb/s. এভাবে কমাতে কমাতে আপনি সর্বনিন্ম 1 Kb/s পর্যন্ত আপলোড স্পীড লিমিট করে দিতে পারবেন। তখন যেহেতু মাত্র 1 Kb/s স্পীড আপলোডে ব্যায় হবে আপনি আপনার কানেকশনের প্রায় পুরোটাই ডাউনলোড এর জন্য পেয়ে যাবেন।
সম্পুর্ন পদ্ধতি টি ফ্ল্যাশ এনিমেশন আকারে নিচে দেখুন।
এই পদ্ধতি অনুসরন করে আপনার ইন্টারনেট কানেশনের স্পীডের সর্বোচ্চ ব্যবহার করে টরেন্ট এর সাহায্যে ডাউনলোড করতে পারবেন।
সবাইকে ধন্যবাদ।