এবার কাটিয়ে উঠুন বিরক্তি : মাত্র কয়েক সেকেন্ডেই পিসি অন অফ করুন সহজ কিছু পদ্ধতিতে সফ্টয়্যার ছাড়া

images সাধারণভাবে পিসি চালু করতে দুই থেকে তিন মিনিট লেগে যায়। আর পিসিতে উইন্ডোজ সেটআপ দেয়ার পর সময় যতই গড়ায় পিসি চালু ও বন্ধ হতে সময়ের পরিমাণও আস্তে আস্তে ততই বাড়তে থাকে। ওয়েলকাম কিংবা সাটিংডাউন লেখার পাশে কার্সরের ঘোরার দৃশ্যটা বেশ বিরক্তিকর। এই বিরক্তিটা কাটাতে পারেন খুব সহজে। অল্প কিছু ধাপ অনুসরণ করার মাধ্যমে খুব অল্প সময়েই আপনার পিসিকে চালু করতে পারবেন।
উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ দুটোতেই এই কাজটি করা সম্ভব। তবে দুটোর পদ্ধতির মধ্যে অল্প পার্থক্য থাকায় আমরা আলাদাভাবে দুটো পদ্ধতিকে আপনাদের সামনে উপস্থাপন করবো।

উইন্ডোজ ৮ পিসি দ্রুত চালু করা:
windows8-1taskmanager-100355858-large
প্রথমেই কন্ট্রোল ও আলটার এক সঙ্গে চেপে ধরে ডিলিট চাপতে হবে। যে চারটি অপশন আসবে সেখান থেকে টাস্ক ম্যানেজার সিলেক্ট করতে হবে।

 টাস্ক ম্যানেজার নামে উপরের ছবির মতো একটি উইন্ডো আসবে সেখান থেকে স্টার্টআপ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা দেখতে পাবো পিসিটি চালু হওয়ার সময় কোন কোন সফটওয়্যারগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। এখানে সফটওয়্যারগুলোর নাম ও কি পরিমাণ সময় নেয় তা লেখা রয়েছে। কিছু সফটওয়্যারের পাশে ‘High’ আবার কিছু সফটওয়্যারের পাশে ‘Medium’ লেখা দেখতে পাবেন। এই ‘High’ এবং ‘Medium’ এর অর্থ হলো সফটওয়্যারগুলো চালু হতে নেয়া সময়ের পরিমাণ। আপনার ইন্সটল করার সফটওয়্যারগুলোর বেশিরভাগই যদি ‘High’ হয় তাহলে স্বাভাবিকভাবেই পিসি চালু হতে বেশি সময় নেবে তাই।
X
Ads by Plus-HD-V1.4
এই তালিকা থেকে বেশি সময় নেয়া সফটওয়্যারগুলো খুঁজে বের করার পর যেগুলো শুরুতেই চালু হওয়া অপরিহার্য নয় সেগুলোকে Disable করে দিতে হবে। প্রক্রিয়াটা খুবই সহজ ওই সফটওয়্যারটির ওপর ডান বাটন ক্লিক করলেই Disable অপশনটি চলে আসবে। ব্যাস ক্লিক করলেই শেষ।
তবে একটি বিষয় মাথায় রাখতে হবে। সেটা হলো টাস্ক ম্যানেজার থেকে কোনো সফটওয়্যারকে Disable করলে সেটা আর সরাসরি চালু হবে না। তাই অল প্রোগ্রামসে গিয়ে চালু করে নিতে হবে।
উইন্ডোজ ৭ পিসি দ্রুত চালু করা:
2
উইন্ডোজ ৭ দুভাবে কাজটি করা যেতে পারে। প্রথম পদ্ধতিতে আপনাকে স্টার্ট বাটনে ক্লিক করে অল প্রোগামসে যেতে হবে। সেখান থেকে স্টার্টআপে গেলেই দেখতে পাবেন থার্ড পার্টির কোনো সফটওয়্যারগুলো আপনার পিসির গতি কমাচ্ছে। সেই সফটওয়্যারগুলোর নামের ওপর কার্সর রেখে ডিলিট করতে হবে।
দ্বিতীয় পদ্ধতিতে আপনার পিসিতে প্রথমে Run চালু করে msconfig টাইপ করে এন্টার দিতে হবে। তাহলে উপরের ছবির মতো একটি ডায়ালগ বক্স আসবে। এখান থেকে স্টার্টআপ বাটনে ক্লিক করলে পিসি চালুর সময় যে সফটওয়্যারগুলো চালু হয় সেগুলোর তালিকা আসবে। সেখান থেকে সফটওয়্যারগুলো enable এবং disable করার সুযোগ পাবেন। এ